Home / Uncategorized / য়মনসিংহে ধানের শীষের জয়জয়কার: নান্দাইলে প্রথমবারের মতো এমপি হলেন ইয়াসের খান চৌধুরী

য়মনসিংহে ধানের শীষের জয়জয়কার: নান্দাইলে প্রথমবারের মতো এমপি হলেন ইয়াসের খান চৌধুরী

য়মনসিংহে ধানের শীষের জয়জয়কার: নান্দাইলে প্রথমবারের মতো এমপি হলেন ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল | ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, বিভাগের অধিকাংশ আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনে বড় ব্যবধানে জয়ী হয়ে চমক দেখিয়েছেন তরুণ প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনের চূড়ান্ত ফলাফল:

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নান্দাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮৫,৭৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৬৬,৮৯৮ ভোট

ইয়াসের খান চৌধুরী ১৮,৮৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়ে জীবনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। উল্লেখ্য, তার বাবা আনোয়ার হোসেন খান চৌধুরী এবং চাচা খুররম খান চৌধুরীও এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

ময়মনসিংহ বিভাগের অন্যান্য আসনের বিজয়ীরা:

ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিএনপি জয়লাভ করেছে। একনজরে বিজয়ীদের তালিকা:

  • ময়মনসিংহ-১: মোহাম্মদ সালমান ওমর (স্বতন্ত্র)
  • ময়মনসিংহ-২: মুহাম্মদুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস)
  • ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন (বিএনপি)
  • ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি)
  • ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি)
  • ময়মনসিংহ-৬: মো. কামরুল হাসান (জামায়াতে ইসলামী)
  • ময়মনসিংহ-৭: ডা. মো. মাহাবুবুর রহমান (বিএনপি)
  • ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ (বিএনপি)
  • ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী (বিএনপি)
  • ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান (বিএনপি)
  • ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ (বিএনপি)

নজরে নান্দাইল নিউজ:

নান্দাইলের ১২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার শুরুতে ১০০ কেন্দ্রের ফলাফলে ইয়াসের খান চৌধুরী প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে ছিলেন, যা শেষ পর্যন্ত তার বিজয় নিশ্চিত করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নান্দাইলের সাধারণ ভোটার ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নান্দাইলকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *